বাউফলে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে

2026-08-08T17:08:18+00:00
2026-08-08T17:08:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করেছে এলাকাবাসী। 

শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ওই ইউনিয়নের লক্ষীপাশা পুলেরহাট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত নারী-পুরুষ অংশ গ্রহন করেন। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা কামাল হোসেন ও প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগমের ছেলে আলমাস তালুকদারসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রিমহল আলেয়া বেগমের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভীত্তিহীন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 

বক্তারা আরো বলেন, প্যানেল চেয়ারম্যানের আমলে আদাবাড়িয়া ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে গত ৫ বছরেও সেই উন্নয়ন হয়নি। একটি কুচক্রিমহল সরকারি কাজ ভাগাভাগি করে নিতে চায়, আলেয়া বেগম তাঁদের সেই প্রস্তাব রাজি না হওয়ায় আলেয়া বেগমের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার চালাচ্ছে। 

এ ব্যাপারে এলাকায় এসে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যদি সঠিকভাবে তদারকি করেন তাহলে আমার মনে হয় এলাকার নব্বইভাগ মানুষ আলেয়া বেগমের পক্ষে মতামত দিবেন। তাই আমরা আদাবাড়িয়া ইউনিয়নবাসী প্যানেল চেয়ারম্যান হিসেবে আলেয়া বেগমকেই দেখতে চাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy