ডুয়েটে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

​উদ্ভাবন আর প্রযুক্তির মেলবন্ধনে মুখরিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস।দুই দিনব্যাপী আয়োজিত ‘সিএসই কার্নিভাল ২০২৬’ আজ

2026-06-27T20:24:39+00:00
2026-06-27T20:24:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডুয়েটে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৫২)
সিএসই কার্নিভাল
X

সিএসই কার্নিভাল

​উদ্ভাবন আর প্রযুক্তির মেলবন্ধনে মুখরিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস। 

দুই দিনব্যাপী আয়োজিত ‘সিএসই কার্নিভাল ২০২৬’ আজ শনিবার এক বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। ডুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এই কার্নিভাল প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

​বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১২০০-এর বেশি শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ এই আয়োজনকে একটি বৃহৎ প্রযুক্তি উৎসবে পরিণত করেছে। আমাদের সিএসই বিভাগ ব্যবহারিক শিক্ষা ও গবেষণার মাধ্যমে ভবিষ্যতের দক্ষ প্রযুক্তিবিদ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।”

​তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে ব্যবহার করতে হবে। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

​বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “কম্পিউটার সায়েন্স শুধুমাত্র কোডিং নয়—এটি সমস্যা সমাধানের শিল্প। এখানে অংশ নেওয়া শিক্ষার্থীরাই আগামীর স্থপতি। প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে আপনাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে।”

​গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, “কৃষি, প্রকৌশল ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের এই প্রযুক্তিগত উদ্ভাবন আমাকে অনুপ্রাণিত করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগই একটি উন্নত জাতি গঠনের চাবিকাঠি।”

​সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রেসিডেন্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বিডিরেন-এর সিইও মোহাম্মদ তাওরিত।

​ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬-এর অংশ হিসেবে ডুয়েট কম্পিউটার সোসাইটি এবং হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় আয়োজিত এ কার্নিভালে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনের প্রথম দিনে আইসিটি অলিম্পিয়াড ও প্রজেক্ট শোকেসিং এবং শেষ দিনে ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি) ও এআই হ্যাকাথন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী দক্ষতার লড়াই শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এ উৎসবের পর্দা নামে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy