শেরপুরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। (২৫ জুন)

2026-06-28T11:17:15+00:00
2026-06-28T11:17:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। (২৫ জুন) দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা এলাকা থেকে তাঁদের আটক করে।আটককৃতদের মধ্যে চারজন শিশু এবং তিনজন নারী রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন- ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষ্মী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। বাকি চারজন তাঁদের সঙ্গে থাকা শিশু।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, স্থানীয় একটি মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে মোট ৪০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন এই ব্যক্তিরা। সেই চুক্তি অনুযায়ী গত বুধবার রাতে ভুক্তভোগীরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে এসে পৌঁছান। এরপর পাচারকারীরা তাদের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশের হাড়িয়াকোনা পাহাড়ি এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রাখে। 

তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে বুধবার রাতে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে পুনরায় ভারতে প্রবেশের পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল ওই জঙ্গলে অভিযান চালিয়ে তাদের সবাইকে আটক করে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে যাচাই-বাছাই করা হচ্ছে। এই ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জড়িত স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy