চরভদ্রাসনে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানে সারা দেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

2026-06-28T13:51:24+00:00
2026-06-28T13:51:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরভদ্রাসনে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

 “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানে সারা দেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে রবিবার সকাল ৯টার দিকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও হাসপাতালে কর্মরত চিকিতসক গন।

হাসপাতাল সুত্র জানায় অত্র উপজেলার চারটি ইউনিয়নে মোট ৯৭ টি কেন্দ্রে ১১ হাজার ৬ শত ১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সি শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সি শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy