টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রোববার (২৮ জুন) সকাল ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আয়োজিত

2026-06-28T14:40:59+00:00
2026-06-28T14:40:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ২১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৮ জুন) সকাল ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালত ডা. খন্দকার সাদিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক অভিভাবক তাদের শিশুদের নিয়ে ক্যাম্পেইনে অংশ নিয়ে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম জানান, রোববার থেকে জেলায় ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৫৩২ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy