চুনারুঘাটে তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাটে তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।শনিবার (২৭ জুন)

2026-06-28T14:49:45+00:00
2026-06-28T14:49:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে তালাবদ্ধ ঘর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। 

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ভোলারজুম গ্রামের একটি বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়। 

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল ভোলারজুম গ্রামের ইয়াকুত মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের একটি কক্ষে হরিণটিকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। শিকারিরা হরিণটি আটকে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর হরিণটিকে কালেঙ্গা রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন বলেন, উদ্ধার করা হরিণটিকে বর্তমানে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি পুরোপুরি সুস্থ হলে পুনরায় বনে অবমুক্ত করা হবে। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বন্য প্রাণী আটক রাখা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ রোধে বন বিভাগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy