ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শত জন কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে

2026-06-28T15:01:10+00:00
2026-06-28T15:01:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শ কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ৭৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ২'হাজার ৭'শত জন কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে  বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। 

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম  জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২'হাজার ৭'শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬'শ কৃষককে উফলী রোপা আমন ধানের বীজ, ৭'শ কৃষককে গ্রীষ্মকালীন সবজি, ২৯০ জন কৃষককে বৃক্ষের চারা, ৭০ জন কৃষককে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ, ৩৫ জন কৃষককে হাইব্রিড লেবুর চারা দেওয়া হয়।

তিনি আরো জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আরও উৎসাহিত হবেন।
অনুষ্টানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্হিত ছিলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy