লোহাগড়ায় পুকুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানিতে ডুবে নুসরাত নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (২৮ জুন) সকাল ৯

2026-06-28T15:03:26+00:00
2026-06-28T15:03:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় পুকুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানিতে ডুবে নুসরাত নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ জুন) সকাল ৯ টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ ঘটনা ঘটে।  

নুসরাত উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের স্কুল শিক্ষক শহীদুল্লার মেয়ে।

লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হলদা গ্রামের শহিদুল্লার মেয়ে নুসরাত সকালে বাড়িতে খেলা করছিলো। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে নতুন ভবন নির্মানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশ্বের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। 

পরে পরিবারের লোকজন খোঁজাখুজির শুরু করলে এক পর্যায়ে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই পরিবারে  ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy