সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

সাঁথিয়া থানা পুলিশের অভিযানে পাটগাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায়ী আমিনপুুর থানার কাপাসকান্দা গ্রামের নজরুল শেখের ছেলে সুরুজ শেখ

2026-06-28T15:13:50+00:00
2026-06-28T15:13:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সাঁথিয়া থানা পুলিশের অভিযানে পাটগাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায়ী আমিনপুুর থানার কাপাসকান্দা গ্রামের নজরুল শেখের ছেলে সুরুজ শেখ (২৮) ও মৃত জয়দার মন্ডল এর ছেলে সাদ্দাম হোসেন (২৬) কে গ্রেফতার করে তাৎক্ষণিক সাঁথিয়া উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭ জুন উভয় আসামিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

একই তারিখে নাগডেমরা ইউনিয়নের বৈরাগী সোনাতলায় আরো একটি অভিযান পরিচালনা করে মাদক সেবনের  অপরাধে বৈরাগী সোনাতলা গ্রামের মৃত সামস ফকির এর ছেলে রুবেল ফকির (৩০) ও রুমি বৈরাগীর ছেলে আবু হানিফ (২৫) কে মাদক সেবনের কারনে গ্রেফতার করা হয়। পরে আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২'শ টাকা জরিমানা অনাদায়ে ০২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ওসি আনিসুর রহমান জানান, সাঁথিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy