হার্ভার্ড আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মহেশখালীর কৃতী শিক্ষার্থী রাবেয়া

হাফিজুর রহমান খান, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের মহেশখালী উপজেলার মেধাবী শিক্ষার্থী রাবেয়া জহির সিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ১৯ জুলাই

2026-06-28T15:55:34+00:00
2026-06-28T15:58:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হার্ভার্ড আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মহেশখালীর কৃতী শিক্ষার্থী রাবেয়া
হাফিজুর রহমান খান, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৩:৫৮ পিএম  (ভিজিট : ৭৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মেধাবী শিক্ষার্থী রাবেয়া জহির সিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় তিনি অংশ নেবেন।

বিশ্বের প্রায় ৭০টি দেশের মেধাবী প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সিমা। তার এই অর্জনে গর্বিত মহেশখালীবাসী। স্থানীয়দের প্রত্যাশা, বিশ্বমঞ্চেও তিনি নিজের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাসের স্বাক্ষর রেখে দেশ ও কক্সবাজারের সুনাম আরও উজ্জ্বল করবেন।

রাবেয়া জহির সিমা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সিরাজুল হক ও রেবেকা সুলতানা দম্পতির কন্যা।

উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন একটি আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বিজয় অর্জন করে মহেশখালীর জন্য গৌরব বয়ে আনেন রাবেয়া জহির সিমা। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছেন এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

রাবেয়া জহির সিমার পরিবার তার সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তাদের বিশ্বাস, সবার দোয়া ও শুভকামনা সঙ্গে নিয়ে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও গৌরবান্বিত করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy