পদ্মানদীর চড়ে আটকে পড়ে ৮৫ জন যাত্রীকে উদ্ধার করলো পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ জন যাত্রীকে জাতীয় জরুরি সেবা

2026-06-28T16:29:23+00:00
2026-06-28T16:29:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মানদীর চড়ে আটকে পড়ে ৮৫ জন যাত্রীকে উদ্ধার করলো পুলিশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ জন যাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর সফল অভিযানে উদ্ধার করেছে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের যৌথ দল।

শনিবার (২৭ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা চরে লঞ্চটি আটকা পড়ে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বিষয়টি জানানো হলে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একটি ট্রলার ও নৌপুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় আটকে পড়া যাত্রীদের চর থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া নামে অন্য একটি লঞ্চে স্থানান্তর করা হয়।

নৌপুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে (১১:৩০ মিনিট) সকল যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান।

নৌপুলিশ জানায়, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। দ্রুত ও সফল উদ্ধার অভিযানের ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

দৌলতদিয়া নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, "ট্রিপল নাইন (৯৯৯) থেকে খবর পাওয়ার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। পরে তাদের অন্য একটি লঞ্চে স্থানান্তর করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy