পীরগাছায় বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

মনজুরুল আলম মিলন-পীরগাছা, রংপুর

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগাছায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে পীরগাছা

2026-08-06T19:43:35+00:00
2026-08-06T19:43:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পীরগাছায় বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন
মনজুরুল আলম মিলন-পীরগাছা, রংপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগাছায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে পীরগাছা প্রেসক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার এবং প্রেস ক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হোসেন। 
বক্তারা বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার প্রশংসা করে ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক এবং খাদ্য কর্মকর্তা আকলিমা খাতুন ও বাংলাদেশ বুলেটিনের পীরগাছা প্রতিনিধি মঞ্জুরুল আলম মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক একরামুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মাসুদ রানা।

আলোচনা সভা শেষে অতিথিরা বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। 





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy