এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মহানগরের

2026-06-29T14:18:19+00:00
2026-06-29T14:18:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সিএমপির বিশেষ নির্দেশনা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও আলিম পরীক্ষা।  সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় কেন্দ্রসংলগ্ন ফটোকপির দোকানও বন্ধ রাখতে হবে।

সোমবার (২৯ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে এই আদেশ কার্যকর থাকবে।

এ সময় কেন্দ্রের আশপাশে অস্ত্র, লাঠি, বিস্ফোরকসহ যেকোনো ধরনের আক্রমণাত্মক সরঞ্জাম বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মিছিল, সভা-সমাবেশ, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা এবং মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

প্রশ্নপত্র ফাঁস ও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন সব ফটোকপির দোকান ও ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিএমপি।

এ ছাড়া পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রতিটি দিনের পরীক্ষার সময় এই নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy