প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:০৮ পিএম (ভিজিট : ৭১)

X
ছবি: প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় নরসিংদীর শিবপুরে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় ভাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে একযোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসন যুক্ত ছিল।
এরই অংশ হিসেবে শিবপুর উপজেলা প্রশাসনও অত্যন্ত গুরুত্বের সাথে এই আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণ করে।
পরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়া, উপজপলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল গফুর, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুব খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।