নেত্রকোনার পূর্বধলায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় গত বুধবার (১ জুলাই) উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইজ্জা গ্রামের আকন্দ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই

2026-07-02T14:17:34+00:00
2026-07-02T14:17:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনার পূর্বধলায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলায় গত বুধবার (১ জুলাই) উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইজ্জা গ্রামের আকন্দ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই বাড়ির লিটন মিয়া আকন্দের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে নগদ ২ লাখ টাকা এবং আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এলাকাবাসী জানায়, গত বুধবার সন্ধ্যায় হঠাৎ লিটন মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়।

লিটন মিয়া জানান, আগুনে ঘরের ভেতরে থাকা প্রায় নগদ ২ লাখ টাকা, খাট, ফ্রিজ, এলইডি টেলিভিশন এবং অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি দাবি করেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

তবে এলাকাবাসী ভিন্ন তথ্য দিয়েছেন। প্রতিবেশী বিপ্লব আকন্দ ও চন্দন আকন্দ বলেন, লিটন মিয়ার স্ত্রী হাসিনা বেগম দীর্ঘদিন ধরে ঘরের ভেতরে ‘কেল্লা শাহ’-এর নামে আসন পেতে ঝাড়ফুঁকের মাধ্যমে অপচিকিৎসা করে আসছেন। এ বিষয়ে একাধিকবার তাকে নিষেধ করা হলেও তিনি তা বন্ধ করেননি।

তাদের দাবি, ঘটনার সময় সন্ধ্যাবেলায় ঝাড়ফুঁকের আসনে প্রতিদিনের মতো মোমবাতি জ্বালানোর পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এমনকি আগুন যখন পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল, তখন হাসিনা বেগম চিৎকার করে বলছিলেন, ‘গায়েবে আগুন লেগেছে, আমার পীর কেল্লা শাহ গায়েবে আগুন নিভিয়ে দেবেন।’

এ সময় এলাকাবাসীর প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হলেও রাস্তা খারাপ থাকায় ঘটনাস্থলে সময়মতো পৌঁছাতে পারেননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy