আটোয়ারীতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতেও সারা দেশের ন্যায় একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

2026-07-02T14:37:34+00:00
2026-07-02T14:37:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৮
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতেও সারা দেশের ন্যায় একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, বলরামপুর আদর্শ ডিগ্রি কলেজ এবং আটোয়ারী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজসহ মোট চারটি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।

এই চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৩৫৮ জন। ২ জুলাই বাংলা প্রথম পত্র ও কোরআন মজিদ বিষয়ের প্রথম দিনের পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৫১ জন। এর মধ্যে ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৪৫৮ জন এবং ছাত্রী ৩৯৩ জন।

পরীক্ষাকেন্দ্রগুলোতে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুর রহমান মানিক।

উল্লেখ্য, উপজেলার সবকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো পরীক্ষার্থী বহিষ্কার ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy