জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে সংবাদ সম্মেলন করে এক নারী বিএনপি নেতার বিরুদ্ধে জমি কেনার নামে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ, অপহরণ এবং

2026-07-02T15:21:44+00:00
2026-07-02T15:21:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৮৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরে সংবাদ সম্মেলন করে এক নারী বিএনপি নেতার বিরুদ্ধে জমি কেনার নামে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ, অপহরণ এবং জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। 

বুধবার রাতে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার মিহা নামে ওই নারী অভিযোগ করেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন।
তিনি আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে তাকে একাধিকবার জোরপূর্বক আটকে রাখা হয়। পরে তাকে ও তার শিশুসন্তানকে অপহরণ করে ডাবের পানির সাথে কিছু খাইয়ে অচেতন করে এবং ওই অবস্থায় ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্প ও কাগজে স্বাক্ষর নেওয়া হয়। একইসাথে আগের স্বামীকে তালাক, নিজামের সাথে বিয়ে এবং নিজামকে ডিভোর্স দেয় এরকম জাল পেপারে টিপসহি নেয়। এরপর জামালপুর শহরের বোসপাড়ায় এক বাসায় টানা ১১ দিন অবরুদ্ধ রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করে তা প্রকাশের হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, এসব ঘটনার বিচার চেয়ে তিনি গত ৩০ জুন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেছেন।  মামলা দায়ের করার পর থেকে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে ওই নারী নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুর্শেদা আক্তারের স্বামী প্রবাসী সেলিম মিয়াও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এ সময় তিনি বলেন,  এ আই দিয়ে তার স্ত্রী ছবি ও অশালীন ভিডিও তৈরি করে বিভিন্ন  মাধ্যমে ছড়ানো হচ্ছে। 

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন। তিনি দাবি করেন, মুর্শেদা আক্তার তার তৃতীয় স্ত্রী।  টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন বিএনপির এই নেতা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy