প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম (ভিজিট : ২৯)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়া ৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী।
জানা যায়, এ বছর মির্জাপুর উপজেলার ১০টি কলেজ (কারিগরিসহ) থেকে ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ৩৬ জন অনুপস্থিত ছিলেন। উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথম দিনে প্রতিটি কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকায় পরীক্ষার হলের পরিবেশ অনেক সুন্দর হয়েছে।
তিনি বলেন, “যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সতর্ক রয়েছে। আশা করছি, পরবর্তী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা শুরু হওয়ার পর মির্জাপুর সরকারি এস.কে. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজসহ সব পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার।