টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্পনগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন কারখানায় হুমকির ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী

2026-07-02T16:00:59+00:00
2026-07-02T16:00:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৫৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শিল্পনগরী টঙ্গীর আলোচিত সশস্ত্র মোটরসাইকেল মহড়া ও বিভিন্ন কারখানায় হুমকির ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। এতে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারভুক্ত এবং ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরি (২৮), সাগর ওরফে নয়ন (২০)।

এর আগে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খান (৩৯) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বর্জিত মালামালের (ঝুট) ব্যবসা করে আসছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান। গত ২৭ জুন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকার করায় ২৮ জুন দুপুরে তার ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেয় তারা। একপর্যায়ে একটি কারখানায় প্রবেশ করে বর্জিত মালামাল বিক্রি না করতে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy