প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:০৭ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর পোরশায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ।
উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ, মরিচের বীজ, বৃক্ষরোপণ, লেবু, এয়ার ফ্লো মেশিন স্থাপন, খরিপ মৌসুমে বিভিন্ন জাতের শাকসবজির বীজ এবং রোপা আমন ধানের আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ নিয়ামত উল্লাহ, আফজাল হোসেন, সামিউল ইসলাম, আকমাল হোসেনসহ কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।