ভূঞাপুরে নকল কসমেটিক বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে নকল কসমেটিকস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে

2026-07-02T19:51:36+00:00
2026-07-02T19:51:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে নকল কসমেটিক বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৯২)
৩ ব্যবসায়ীকে জরিমানা
X

৩ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে নকল কসমেটিকস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৌর শহরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, নকল কসমেটিক বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জলিল কসমেটিককে ১০ হাজার এবং ব্রাদার্স ও শুকরিয়া কসমেটিকের মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy