শ্রীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আশিক (২২) কে গ্রেপ্তার করেছে

2026-07-02T20:40:31+00:00
2026-07-02T20:40:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৪৪)
প্রধান আসামি আশিক
X

প্রধান আসামি আশিক

গাজীপুরের শ্রীপুরে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আশিক (২২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ| 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়| মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন|

জানা যায়, গত ১৭ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর পেলাইদ এলাকায় ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে|

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গত ১৮ জানুয়ারী শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০- (সংশোধনী/২০২০) এর ৭/৯(১)৩০ ধারায় মামলা দায়ের করে| মামলায় সাতজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে|

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, মামলার প্রধান আসামি আশিককে গ্রেপ্তার করা হয়েছে| তাকে আদালতে পাঠানো হবে| মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy