মাদকের ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি চৌধুরী

স্টাফ রিপোর্টার,লক্ষ্মীপুর

সারাবাংলা

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছর ধারাবাহিক ভাবে মাদক নিয়ন্ত্রণ

2026-07-03T15:36:44+00:00
2026-07-03T15:36:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদকের ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি চৌধুরী
স্টাফ রিপোর্টার,লক্ষ্মীপুর
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৩৬)
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
X

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছর ধারাবাহিক ভাবে মাদক নিয়ন্ত্রণ করা হয়েছে। সেই মাদক যদি বিএনপির কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তার রক্ষা নাই। মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। তারা যদি নিজেদের  মনে করে বহুকিছু হয়ে গেছে। এটা ভুল। এগুলো ছেড়ে দাও। না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করার কোনো লোক থাকবে না।

শুক্রবার (৩-জুলাই) দুপুরে এ্যানি চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুর-(৩) সদর আসনের কুশাখালী ইউনিয়নের ( ১নং ওয়ার্ড) দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

এইসময় তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করবে। তাদের কাজে বাঁধা দেওয়ার সুযোগ নেই। থানার ওসিদের বলা আছে। মাদকের বিষয়ে কোনো সুপারিশ শুনবে না। আমার আপনার তদবির করার সুযোগ থাকবে না। প্রশাসনের কাজ প্রশাসনের গতিতে চলবে। রাজনীতির কাজ রাজনীতির গতিতে চলবে। আইনশৃঙ্খলা অবনতি ঘটালে সাথে-সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণভাবে থাকার জন্য। চলার জন্য। আন্দোলন-সংগ্রাম করছি। এখন যদি শান্তি না হয় আর কবে শান্তি হবে?


পানিসম্পদ মন্ত্রী নারীদের উদ্দেশ্য করে বলেন, নারী উন্নয়নে নারী বান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। ওই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।

এসময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy