গলাচিপা প্রেসক্লাবে আহ্বায়ক সাজ্জাদ, সদস্যসচিব মাহবুব

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) এবং সদস্যসচিব হয়েছেন

2026-07-03T15:44:35+00:00
2026-07-03T15:44:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপা প্রেসক্লাবে আহ্বায়ক সাজ্জাদ, সদস্যসচিব মাহবুব
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) এবং সদস্যসচিব হয়েছেন হাসান মাহবুব (সংবাদ)। এছাড়া অন্যান্য সদস্য হলেন মাসুদুর রহমান (ডেইলি অবজারভার), রাকিবুল হাসান রাসেল (দৈনিক জনতা) ও সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার)।

বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা গার্লস স্কুল রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ঐক্য ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তও সভায় নেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy