সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

সারিয়াকান্দি (বগুড়) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ

2026-07-04T12:38:38+00:00
2026-07-04T12:39:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
সারিয়াকান্দি (বগুড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ১২:৩৯ পিএম  (ভিজিট : ১০৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। 

শুক্রবার দুপুর দুইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই এলাকার মুহিদুল ইসলাম সাকিদারের ছেলে৷ এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার (৬৪) এবং একই গ্রামের খাজা প্রামানিকের (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নয়জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।

এ ছাড়া আহত রিপন আহমেদ (৩২) ও মুহিদুল ইসলাম সাকিদারকে উন্নত চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy