প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৩৩ পিএম (ভিজিট : ২৮)

X
কারাদণ্ড প্রদান
পাবনার ভাঙ্গুড়া পৌর সভার দক্ষিণমেন্দা শাহাপাড়ার মৃত আঃ জলিল শাহার ছেলে জাকির শাহা(৪৫)কে মাদক দ্রব্য সেবন অবস্থায় হাতে-নাতে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ' টাকা অর্থদন্ড প্রদান করেছে।
ঘটনার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভাঙ্গুড়া থানা পুলিশ একদক চৌকষ টিম নিয়ে পৌরসভার দক্ষিণ মেন্দাকালিবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় অভিযুক্ত দঃমেন্দা শাহপাড়ার মৃত আঃ জলিল শাহর ছেলে জাকির শাহ (৪৫)কে মাদক সেবনকালে হাতেনাতে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫)৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ' টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
অভিযানের সত্যতা স্বীকার করেছেন, সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রের মিজানুর রহমান। তিনি বলেন জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।