বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায়

2026-07-05T14:18:59+00:00
2026-07-05T14:18:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করণের নিমিত্তে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

রোববার (৫জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম। 

বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা উপজেলা ইউডিএফ কর্মকর্তা করেন এস এম জসীম উদ্দিন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী ওয়াহিদা ফারজানা ও উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। 

বিতর্ক  প্রতিযোগিতায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। 

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বিপক্ষ দলের শিক্ষার্থীরা। 

এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ আইডিয়াাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদ আলী জাপানসহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিতর্ক প্রতিযোগিতা শেষে পক্ষ ও বিপক্ষ উভয় দলের বিতার্তিকদের হাতে পুরস্কার ও সনদ পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy