জাতীয়তাবাদী আইসিটি ফোরামের নেতৃত্বে প্রফেসর ড. শাহ জে মিয়া

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয়বাদী আইসিটি ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কৃতি সন্তান প্রফেসর ড. শাহ জে

2026-07-05T15:20:16+00:00
2026-07-05T15:20:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের নেতৃত্বে প্রফেসর ড. শাহ জে মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৬৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয়বাদী আইসিটি ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কৃতি সন্তান প্রফেসর ড. শাহ জে মিয়া। 

সম্প্রতি ঢাকা বনানীর ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে এনআইসিটিএফ’র এক জরুরী সাধারণ সভায় ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

ড. শাহ জে মিয়া বর্তমানে অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক লিড টু পিভিসি প্রফেসর অফ বিজনেস অ্যানালিটিক্স ও অ্যাপ্লায়িড অল ডেপুটি ডিরেক্টর, সেন্টার ফর অ্যাপ্লায়িড অ্যান্ড রেসপনসিবল অল দি ইউনিভার্সিটি অফ নিউক্যাসল, এনএসডব্লিউ, অস্ট্রেলিয়ায় কর্মরত। 

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। এই পদক্ষেপের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে।

গঠনতন্ত্র অনুমোদনের পর সংগঠনের বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়। এতে পুরনো দায়িত্বশীল সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে এবং কার্যক্রমে নতুন গতি আনয়নের লক্ষ্যে নতুন কিছু যোগ্য ও সক্রিয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

পুনর্গঠিত কমিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy