প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পিএম (ভিজিট : ১৮)

X
ছবি: প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় খরিপ মৌসুমে শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) শ্রীবরদী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২০৫০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান আকন্দ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, থানার অফিসার ইনচার্জ নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মী।