মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ টাকার ঋণ বিতরণ

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।রোববার (৬

2026-07-06T12:41:34+00:00
2026-07-06T12:41:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ টাকার ঋণ বিতরণ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত আল নায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা 
এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy