শ্রীপুরে ৬কোটি টাকার বেশি ব্যায়ে ৫ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গ্রামীণ

2026-07-06T12:51:57+00:00
2026-07-06T12:51:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ৬কোটি টাকার বেশি ব্যায়ে ৫ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ৬৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।  প্রায় ৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গ্রামীণ সড়কের ৪.৪২ কিলোমিটার উন্নয়নকাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

রোববার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সূত্রে জানা যায়, গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মোট ৪.৪২ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। এতে প্রায় ৬ কোটি ১৩ লাখ টাকার বেশি ব্যয়ে পাঁচটি গ্রামীণ সড়ক উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উন্নয়নকাজের আওতায় রয়েছে মার্তা বাজার-মার্তা খাল, প্রহলাদপুর–পোতাবাড়ী, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া, দিঘীরচালা–চিনাশুকানিয়া এবং ভিটিপাড়া-জয়নারায়নপুর সড়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy