চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ করেছে পুলিশ। এ

2026-07-06T12:53:09+00:00
2026-07-06T12:53:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ সদস্য গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৫৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে জেলাশহরের ফুলকুঁড়ি সিঅ্যান্ডবি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফুলকুঁড়ি সিঅ্যান্ডবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), তার ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও আরেক ছেলে মো. মাসুদ রানা (১৮)।

বিকেলে সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

গৌতম কুমার বিশ্বাস আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে| আজ  রবিবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশের একটি দল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করার জন্য অভিযান চালায়। বিভিন্ন স্থানে অভিযান চলকালে দুপুর ২টায় ফুলকুঁড়ি সিঅ্যান্ডবি ঘাট এলাকায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বসতবাড়িতে কথিত হেরোইনের সন্ধান পাওয়া যায়। এসময় পুলিশের একটি দল সেখানে যায় এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। গোযেন্দা শাখার সদস্যসহ আমি নিজেও সেখানে যাই| তার তিনতলা বিশিষ্ট বাড়িতে তল্লাশি করে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইনসহ ৫টি অ্যান্ড্রোয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, রুপাসহ অন্যান্য ধাতুর ৭টি আংটি, ডিজিটাল ওয়েট মেশিন ১টি, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিট দেওয়ার বাল্ব, ফয়েল পেপার রোল ১টি. হেরোইন শুকানোর গামলা ১টি ও নগদ ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান জেলা পুলিশের তালিকাভুক্ত ব্যক্তি| পুলিশ সুপার বলেন, আব্দুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা থাকার কথা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

 প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, সদর থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইনসহ অন্যান্য কর্মকর্তাগণ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy