শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে এই প্রথম জাতীয় পল্লী উন্নয়ন

2026-07-06T13:57:26+00:00
2026-07-06T13:57:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ১৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে এই প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। 

সোমবার (০৬ জুলাই)  সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্রীবরদী'র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে। 

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আবু সাঈদ। জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন দুলাল, মোছাঃ অরুনা বেগম, সমবায়ী মাহফুজুর রহমান সাজু প্রমূখ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জান আরজু ও বিভিন্ন ইউনিয়নের সমবাবায়ীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ। 

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও ঋণ বিতরণ করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy