প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:০৮ পিএম (ভিজিট : ৪৪)

X
ছবি: প্রতিনিধি
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া আয়োজনে র্যালি ও গাছ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠাানের সূচনা করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মোঃ গাউছাল আজম, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের ডা. হাসান মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া উপপরিচালক মোঃ বেলাল হোসেন।
জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গ্রামের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। গ্রামের উন্নতির সাথে শহরের উন্নতি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন গ্রাম থেকে উন্নয়ন। এই উন্নয়নের সাথে ক্ষুদ্র ঋণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পল্লী উন্নয়ন হলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করতে হলে মহিলাদের অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরো বলেন, সমবায়ীদদের বাধ্যতামূলক প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করে পল্লী উন্নয়নের ভূমিকা রাখবে। সমবায় ব্যাংক গত ১৭ বছর যনজাট ছিলো। এই যনজাট নিরসনে প্রশাসনের একজন লোক নিয়োগ দেওয়ার দাবি করেন তিনি।
অনুষ্ঠানের আগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে
উপকারভোগী সববায়ীরা তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সফল সমবায়ীদের ক্রেস্ট ও সফল ম্যানেজারদের কমিশন প্রদান করা হয়।