প্রধানমন্ত্রীর সঙ্গে চউক চেয়ারম্যানসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমানসিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।রোববার (৫

2026-07-06T14:01:35+00:00
2026-07-06T14:01:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর সঙ্গে চউক চেয়ারম্যানসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। 

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নগরগুলোকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পরিকল্পিত নগরায়ণ, শহরের সুপরিকল্পিত সম্প্রসারণ, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সকল প্রকল্প দ্রুততম সময়ে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়নের নির্দেশ দেন।

বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। 

তিনি সরকারের অগ্রাধিকারভিত্তিক আবাসন কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আধুনিক আবাসন নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি এ খাতে চীনসহ বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। 

চট্টগ্রামকে একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক মহানগর হিসেবে গড়ে তুলতে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার বিষয়ও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী ইমারত নির্মাণ নিশ্চিতকরণ, নালা-নর্দমায় ময়লা-আবর্জনা ফেলা রোধ, পানি প্রবাহের স্বাভাবিক পথ সচল রাখা এবং  সিডিএ এর বিভিন্ন আইনের কার্যকর বাস্তবায়নে চউকের বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেন।

বৈঠকে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কক্সডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (খুউক) চেয়ারম্যান এস. এম. শফিকুর আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (ময়উক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নাউক) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy