আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬

2026-07-06T14:11:22+00:00
2026-07-06T14:11:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ১২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করা হয়েছে| বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার  (৬জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়| র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সমিতির সদস্যসহ অর্ধশতাধিক মানুষ অংশ নেয়| পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন| এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসেন ভূইয়া, সেক্রেটারি ও পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন খান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সভাপতি মুমিনুল হক ভূইয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ| 

সভা শেষে শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়|





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy