বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে

2026-07-06T15:14:42+00:00
2026-07-06T15:14:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে চট্টগ্রামের বোয়ালখালীতে 'জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ । 

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বোয়ালখালীকে সমৃদ্ধ করতে সরকারের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনার জন্য সবাইকে আন্তরিক হতে হবে। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ইউসিসিএ লি:'র চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, ইউসিসিএ সদস্য মো. হাসান চৌধুরী ও নিয়তি দেবী।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং  গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy