ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি

সারাবাংলা

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশএই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক আর্থিক লেনদেনে জনগণকে উৎসাহিত করতে

2026-07-06T16:06:37+00:00
2026-07-06T16:06:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ১১০)
দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়
X

দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়

"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক আর্থিক লেনদেনে জনগণকে উৎসাহিত করতে দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন ও ক্যাম্পেইন বুথের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৬জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে কমলেশ চন্দ্র কুন্ডু মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি, ঘোড়াঘাট উপ-শাখার আয়োজনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনীয়া, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর মোঃ শাহিদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, ঘোড়াঘাট উপ-শাখার  প্রিন্সিপাল অফিসার  ও ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, হিলি উপ শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক দীপক চন্দ্র রায়, রানীগঞ্জ ঊপ শাখার প্রিন্সিপাল অফিসার  ও ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পীরগঞ্জ উপ শাখার  প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ সাদি আল আরাফাত সিদ্দিকী। 

এছাড়াও অনুষ্ঠানে  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয় করে না, বরং আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপত্তাও নিশ্চিত করে। তাই নগদ অর্থের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের অংশগ্রহণে তাৎক্ষণিক হিসাব খোলা, কিউআর কোডভিত্তিক লেনদেন প্রদর্শন, গ্রাহকসেবা প্রদান এবং ডিজিটাল আর্থিক সেবাবিষয়ক পরামর্শ দেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy