রাঙামাটিতে পাহাড়ধস: ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাঘাইছড়ি

2026-07-07T12:59:30+00:00
2026-07-07T12:59:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে পাহাড়ধস: ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মী বিলাস চাকমা ওই এলাকার মৃত ধরনাচাষ্য চাকমার ছেলে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, লক্ষ্মী চাকমার বাড়ি পাহাড়ের পাদদেশে। সকালে বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন লক্ষ্মী বিলাস চাকমা। এ সময় হঠাৎ তাঁর ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পাহাড়ধসে একজনের প্রাণহানির বিষয়টি বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সেখানে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে।’

অন্যদিকে টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় রাঙ্গামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সোমবার থেকে জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেক বাসিন্দাই এখনো ঘর ছাড়তে অনীহা প্রকাশ করছেন।

রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারোয়ার বলেন, আমরা গতকালও মাইকিং করে জনগণকে সচেতন করেছি এবং আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেছি। 

আজ (৭ জুলাই) সকাল থেকেও ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, পৌরসভা ও জেলা পুলিশের সহায়তায় মাইকিং করছি এবং আশ্রয়কেন্দ্রে নিতে চেষ্টা করছি। পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন প্রয়োজনে আমরা কঠোর হবো, কিন্তু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যেতেই হবে।

রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১১টিসহ জেলায় ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy