চুনারুঘাটে বিএনপি নেতা মীর সিরাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোর ও যুব সমাজকে মাদ কের ভয়াল থাবা থেকে দুরে রেখে একটি সুস্থ, সুন্দর সমাজ এবং মাদকমুক্ত দেশ

2026-07-07T15:08:07+00:00
2026-07-07T15:08:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে বিএনপি নেতা মীর সিরাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কিশোর ও যুব সমাজকে মাদ কের ভয়াল থাবা থেকে দুরে রেখে একটি সুস্থ, সুন্দর সমাজ এবং মাদকমুক্ত দেশ গড়তে চুনারুঘাটে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) রাতে চুনারুঘাট প্রেসক্লাবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী এই আলোচনা সভার আয়োজন করেন। 

চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী,  সদস্য সচিব জালাল আহমেদ ও চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম। সভায় বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

সীমান্তে মাদকের চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং সড়কে পর্যাপ্ত চেকপোস্ট বসানোর তাগিদ দেয়া হয়। এছাড়া সভায় যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে পারিবারিক সচেতনতা বৃদ্ধিতেও জোর দেয়া হয়। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক মিজানুর রহমান, শাহজাহান জলি, মোঃ সুমন মিয়া, মাসুদ আলম, নোমান মিয়া, তোফাজ্জল মিয়া, জসিম মিয়া, হাফিজ আহমদ, আলা উদ্দিন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy