সারিয়াকান্দিতে জলমহালে রোপনের জন্য বৃক্ষ বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন সরকারী জলমহাল সমুহের চারপার্শ্বে বৃক্ষ রোপণের জন্য চারা বিতরণ করেছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা

2026-07-07T15:47:38+00:00
2026-07-07T15:47:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে জলমহালে রোপনের জন্য বৃক্ষ বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন সরকারী জলমহাল সমুহের চারপার্শ্বে বৃক্ষ রোপণের জন্য চারা বিতরণ করেছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসন বিভিন্ন জাতের দেশীয় ফলের চারা বিতরণ করেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসুচীর আওতায় এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়। এসব বৃক্ষের চারা সাধারণ  উন্নয়ন প্রকল্পের আওতাধীন জলমহালে রোপণ করা হবে। এ উপজেলার ৭ টি জলমহালে মোট ১৫০ টি ফলজ বৃক্ষের চারা রোপন করা হবে। যে সব ইউনিয়নে জলমহাল রয়েছে সেসব ইউনিয়ের তহশিলদারদের মাধ্যমে সরকারী জলমহালে রোপনের জন্য এসব চারা দেওয়া হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহসহ উপজেলা প্রশাসন ও ভুমি অফিসের বিভিন্ন কর্মকর্তাগণ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, আমাদের উপজেলায় ১৮০ দিনের মধ্যে ১৫০ টি বৃক্ষের চারা রোপনের একটি লক্ষ্যমাএা নির্ধারন করা হয়েছিলো। সেসব চারা আজ সব উপজেলার তহশিলদারদের মাঝে বিতরন করা হয়েছে। তারা এসব চারা নিয়ে গিয়ে জলমহাল গুলোর চারপাশে রোপণ করবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy