রাজবাড়ীতে ৩ দিন ব্যপি ফল মেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

কর‌বো মোড়া ফল চাষ, সংরক্ষণ কর‌বো বা‌রো মাস এই প্রতিপাদ‌্যকে ধারন ক‌রে রাজবাড়ী‌তে তিন দিনব‌্যাপী ফল মেলা শুরু

2026-07-07T15:52:04+00:00
2026-07-07T15:52:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ৩ দিন ব্যপি ফল মেলার উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"কর‌বো মোড়া ফল চাষ, সংরক্ষণ কর‌বো বা‌রো মাস" এই প্রতিপাদ‌্যকে ধারন ক‌রে রাজবাড়ী‌তে তিন দিনব‌্যাপী ফল মেলা শুরু হ‌য়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দি‌কে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আয়োজ‌নে সদর উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গ‌নে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন।

উদ্বোধন শে‌ষে মেলায় স্থানপ্রাপ্ত স্টোল প‌রিদর্শন ক‌রেন অ‌তি‌থিরা।

মেলায় ৮‌টি স্টো‌লে আম, কাঁঠাল, কলা, ডুমুর, ছ‌বেদা, কামরাঙ্গা সহ দেশীয় প্রায় ৩০ প্রজা‌তির বে‌শি ফল সহ ফ‌লের উৎপাদন প্রযু‌ক্তি এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষ‌য়ে প্রদর্শন করা হ‌য়ে‌ছে।

প‌রে ফল মেলার উদ্বোধন উপল‌ক্ষে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আলোচনা অনু‌ষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক ড. মোঃ শ‌হিদুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নিরুপমা রায়, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) পায়রা চৌধুরী, জেলা বিএন‌পির সা‌বেক সদস‌্য স‌চিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হা‌বিব প্রমূখ।

সভা শে‌ষে শিক্ষার্থী‌দের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।

রাজবাড়ী সদর উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জ‌নি খান ব‌লেন, মেলায় দেশীয় প্রায় ৩০ প্রজা‌তির বে‌শি ফল সহ ফ‌লের উৎপাদন প্রযু‌ক্তি এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের বিষ‌য়ে প্রদর্শন করা হ‌য়ে‌ছে। এরমাধ‌্যমে বেকার তরুনরা উপকৃত হ‌বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy