একই সঙ্গে মহানগরীর বিভিন্ন সড়কে চলমান সুয়ারেজ প্রকল্পের নির্মাণকাজের স্থানগুলো পানিতে তলিয়ে যাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম নগরীর জলাবদ্ধতাপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্রিগেডের প্রতিনিধিদের সঙ্গে নগরীর প্রবর্তক মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জলাবদ্ধতা নিরসন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।