প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম (ভিজিট : ৪৩)

X
পরীক্ষাকক্ষ পরিদর্শনে ডিসি
এইচএসসি পরিক্ষা শেরপুর সরকারী কলেজে পরীক্ষা হল পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। ৮ জুলাই বুধবার শেরপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের হল পরিদর্শন ও বিভিন্ন কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সম্মানিত উপাধ্যক্ষ এবং কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করে পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।