রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ বাউবি উপাচার্যের

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

​বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বুধবার ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও চা-চক্র

2026-07-09T09:43:06+00:00
2026-07-09T09:43:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের তাগিদ বাউবি উপাচার্যের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৪৩ এএম   (ভিজিট : ২১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

​বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বুধবার ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে স্কুল অব এডুকেশন আয়োজিত ‘প্রফেসর ড. মনিরা হোসেন স্মৃতি আলাপ ও চা-চক্র’-এর ষষ্ঠ পর্বে এই আলোচনা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, "রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিলেও এই সংকট দীর্ঘায়িত হওয়া আমাদের অর্থনীতি, পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি।"

​মূল প্রবন্ধ উপস্থাপনায় বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোঃ আলী করিম রোহিঙ্গাদের ঐতিহাসিক পটভূমি, নৃ-তাত্ত্বিক পরিচয় এবং রাষ্ট্রহীন হওয়ার পেছনের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি সংকট নিরসনে গবেষকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

​স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. সোয়াইব আহমেদ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy