নড়িয়ায় এলজিইডি অফিসে ঢুকে উপসহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নড়িয়া,(শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের নড়িয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলামকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক

2026-07-09T09:47:19+00:00
2026-07-09T09:47:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়িয়ায় এলজিইডি অফিসে ঢুকে উপসহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নড়িয়া,(শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৪৭ এএম   (ভিজিট : ৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলামকে তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মারধরের শিকার ওই প্রকৌশলী। তবে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত বিএনপি নেতা।

জানা যায়, গত ২ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে তৌফিকুল ইসলাম নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মতিউর রহমান সাগর অফিসে প্রবেশ করে উপজেলা প্রকৌশলী কোথায় আছেন জানতে চান। জবাবে তৌফিকুল ইসলাম জানান, উপজেলা প্রকৌশলী সড়ক নির্মাণকাজ পরিদর্শনে বাইরে রয়েছেন।

অভিযোগে বলা হয়, এ কথা শুনে মতিউর রহমান সাগর ক্ষিপ্ত হয়ে উপজেলা প্রকৌশলীসহ অফিসের কর্মকর্তাদের সম্পর্কে অশালীন মন্তব্য করতে থাকেন। এর প্রতিবাদ করলে তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। একপর্যায়ে তিনি তৌফিকুল ইসলামের শার্টের কলার চেপে ধরে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি বলেন, উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যেই তিনি অফিসে এসেছিলেন। তাদের না পেয়ে তৌফিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে অফিস সহায়ক সজিব হোসেন ও অফিস সহকারী শামসুদ্দিন ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে অফিস কক্ষের বাইরে নিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, অফিস ত্যাগের সময় মতিউর রহমান সাগর ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলেন, এ ঘটনায় মামলা বা কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলে তিনি পুনরায় এসে মারধর করবেন। পাশাপাশি ভুক্তভোগী, উপজেলা প্রকৌশলী এবং অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নড়িয়ায় অবস্থান কঠিন করে তোলারও হুমকি দেন।

ঘটনার পর থেকে ভুক্তভোগীসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি নড়িয়া থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আমরা একটি সাধারণ ডায়েরি (জিডি) পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতিউর রহমান সাগর বলেন, আমার সঙ্গে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কেন জিডি করা হয়েছে বা কী কারণে করা হয়েছে, তা আমি জানি না। আমি গত পাঁচ-ছয় মাস ধরে ওই অফিসে যাইনি। সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। কেউ একপাক্ষিক সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাজি বলেন, বিষয়টি সম্পর্কে আমি আনুষ্ঠানিকভাবে অবগত নই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy