জামায়াতে যোগ দিলেন আ.লীগ নেতা: ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।বৃহস্পতিবার (৯

2026-07-09T12:23:24+00:00
2026-07-09T12:23:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতে যোগ দিলেন আ.লীগ নেতা: ফুলেল শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ৬৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সন্ধ্যায় হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে এক অনুষ্ঠানে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। পরে দলের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জামায়াতের স্থানীয় নেতারা জানান, আক্তার হোসেন মিলন দীর্ঘ সময় হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার নতুন রাজনৈতিক দলে যোগদানকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন স্বেচ্ছায় জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতের যোগ দেওয়ার বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি বিশ্বাস থেকেই আমি সদস্যপদ গ্রহণ করেছি। ব্যক্তিগত কোনো স্বার্থ বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, নিজের রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy