কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।নতুন কমিটিকে স্বাগত জানিয়ে

2026-07-09T21:08:26+00:00
2026-07-09T21:08:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৪৩)
আনন্দ মিছিল
X

আনন্দ মিছিল

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া পৌরশহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়।

এর আগে গত ৫ জুলাই নেত্রকোণা জেলা ছাত্রদল কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

আনন্দ মিছিলে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy