বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করবো: হুমাম কাদের চৌধুরী

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, তিনি বালুর ব্যবসা বন্ধ করেছেন, এবার রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা

2026-07-11T13:59:20+00:00
2026-07-11T14:09:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করবো: হুমাম কাদের চৌধুরী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ২:০৯ পিএম  (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, তিনি বালুর ব্যবসা বন্ধ করেছেন, এবার রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তিনি এ উদ্যোগ নেওয়ার কথা জানান।

শুক্রবার (১০ জুলাই) সকালে টানা অতিবৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

এসময় দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন হুমাম কাদের। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বস্ত করে দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বর্তমান বন্যা পরিস্থিতি ও পাহাড়ধস নিয়ে বিস্তারিত কথা বলেন সাংসদ হুমাম কাদের চৌধুরী। 

তিনি বলেন, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটি শুধু রাঙ্গুনিয়া নয়; রাউজান, ফটিকছড়িসহ বেশ কিছু এলাকায় ফ্ল্যাশ ফ্লাড (আকস্মিক বন্যা) হিসেবে দেখা দিয়েছে। আগামী দুই-তিন দিন আরও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আশার কথা হলো, আমাদের সরকারি কর্মকর্তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রান ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy