বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও

2026-07-11T17:15:09+00:00
2026-07-11T17:25:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৫:২৫ পিএম  (ভিজিট : ৫২)
কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান
X

কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে দেশের বন্যাকবলিত এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ।

শনিবার (১১ জুলাই) কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা সম্পন্ন হলে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনও রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে, প্রধানমন্ত্রী নিজেই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত তদারকি করেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy